প্রিয় চাঁদপুরের প্রিয় কাজ, ১০০ জনকে সম্মাননা প্রদান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৫, ২০২০ | ৪:০৬
Link Copied Successfully!

করোনার শুরুতে চাঁদপুরে আক্রান্তদের চিকিৎসা সেবা, মৃতদের দাফন ও সৎকারে স্বেচ্ছাসেবক, সরকারি প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মী হিসেবে সাহসী ভূমিকা পালন করায় প্রিয় চাঁদপুর সংগঠন এক’শ জনকে সম্মাননা প্রদান করে।

 

বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে প্রিয় চাঁদপুর সংগঠনটি এই সম্মাননার আয়োজন করে।

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মাহবুব রহমান। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন উজ্জল, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, দৈনিক চাঁদপুর প্রবাহের প্রকাশক ও সম্পাদক নিলুফা ইয়াসমিন, ডা. মাসুদ হাসান, হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি প্রমুখ।

প্রিয় চাঁদপুরের প্রধান মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের সাইফুল ইসলাম সিফাত, মজিবুর রহমান রনি এবং উপস্থাপনায় ছিলেন জাহিদুল ইসলাম।

এসময় জেলা পুলিশ সুপার বলেন, প্রিয় চাঁদপুর যে আয়োজনটি করেছে- তা সত্যি প্রসংশার দাবি রাখে। এই জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা, মৃতদের মরদেহ দাফন ও সৎকার, করোনায় আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়া, হোম কোয়ারান্টিন নিশ্চিত এবং লকডাউন পালনে স্বেচ্ছাসেবী, সরকারি সহায়তায় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, জনপ্রতিনিধি এবং করোনা সম্পর্কে সচেতনতা বাড়াতে ভূমিকা পালন করায় এমন এক শ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা