
চিরনিন্দ্রায় শায়িত হলেন কাউন্সিলর আবু বকর ছিদ্দিক


দুইবার ছিলেন কাউন্সিলর। এবার আবার প্রার্থী হতে সংগ্রহ করেন মনোনয়ন ফরম। যেদিন ফরম সংগ্রহ করেন, সেদিন না ফেরার দেশে পাড়ি দিতে হলো কাউন্সিলর আবু বকর ছিদ্দিকে। একজন রাজনৈতিক নেতা হিসেবে দলীয় কর্মকান্ডে তিনি সরব ছিলেন জীবনের শুরু থেকে। আজ বিদায় বেলায় দলীয় নেতা-কর্মীরা জানাজায় শরীক হতে ভুল করেনি।
মরহুম আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক হাজীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপি সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন । সোমবার দুই দফা জানাজায় হাজারো মুসল্লি ও পৌরবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নয়নভেজা পরিবেশ। অনেকেই তার মৃত্যুর সংবাদে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন।
মরহুমের প্রথম জানাজায় অংশ নেন চাঁদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন।


দ্বিতীয় জানাজার নামাজে অংশ নেন জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু,উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি হাজী মো ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ্, পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী, সম্মানিত সদস্য সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন মজুমদার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মরহুমের প্রথম জানাজা হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে অনুষ্ঠিত হয়।
মরহুমের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের নিজ বাড়িতে পারিবারিক অবস্থানে দাফন সম্পন্ন করা। প্রথম জানাজার নামাজে ইমামতি করেন হাজিগঞ্জ বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আব্দুর রউফ।
পারিবািরিক সূত্রে জানা গেছে, গত বুধবার তিনি হাজীগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ড মকিমাবাদ নিজ বাড়িতে আসেন।এদিন বিকালে আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীতার বিষয়ে বাড়ির গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সবার সাথে মতবিনিময় করেন এবং অতীতের মতো বাড়ির সকলের দোয়া,ভালবাসা ও সমর্থন কামনা করেন। তার পরে আবার অসুস্থ্য হয়ে পড়লে ঢাকায় নিয়ে গেলে তার মৃত্যু হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী,২ছেলে,১মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


























