ক্রীড়াঙ্গন উজ্জীবিত থাকলে যুবসমাজ হবে অপরাধমুক্ত বললেন নুরুল আমিন রুহুল এমপি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১৯, ২০২০ | ৯:০৫
Link Copied Successfully!

–  মাহফুজ মল্লিক ঃ চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন, খেলাধুলার একমাত্র স্থান হচ্ছে ক্রীড়াঙ্গন। আর সে ক্রীড়াঙ্গন উজ্জীবিত থাকলে যুবসমাজ হবে অপরাধমুক্ত।মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম এএইচ গিয়াস উদ্দিন স্মৃতি টি- টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, মাদক,সন্ত্রাস, ইভটিজিংসহ অপরাধ মুলক কর্মকান্ড থেকে এ প্রজন্মকে বাঁচাতে হলে এবং যুবসমাজকে রক্ষা করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে।এতে শরীর স্বাস্থ্য ভাল থাকে এবং মেধা বিকশিত হয়।মতলব নিউ হোস্টেল কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধা মরহুম গিয়াস উদ্দিন স্মৃতি টি- টেন ক্রিকেট টুর্ণামেন্টের মাধ্যমে আওয়ামী লীগের প্রবীন এ নেতাকে স্মরণ করায় আয়োজকদেরকে ধন্যবাদ জানান এমপি রুহুল।উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জহিরুল ইসলাম আলেকের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এম ইসফাক আহসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, লিয়াকত আলী প্রধান, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক জহির সরকার, যুগ্ম আহবায়ক চন্দন শাহ, বাদল নন্দী, উত্তম ঘোষ, গোলাম মোস্তফা, ভিপি আতাউর রহমান,পারভেজ দেওয়ান,আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, আনোয়ার সরকার,প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী সারওয়ার সরাকার লিখন।

বিজ্ঞাপন

পরে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন -খালেকুজ্জামান সাব্বির,মেহেদী হাসান রিফাত,জানিবুল আলম সাকিব,সাইফ আহমেদ সোয়ান,জুনায়েদ আবির শুভ,ইপল সাব্বির,রাকিবুল ইসলাম রাফিম,রাসেল মোল্লা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা