
সবার সাহায্য পেলে সুচিকিৎসা পাবে আরিফ
Link Copied Successfully!


সবার সাহায্য পেলে সুচিকিৎসার পাবে আরিফ। মঙ্গলবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের উয়ারুক স্টেশনে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। সে হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা টঙ্গীরপাড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ড লাওকোরা গ্রামের প্রতিবন্ধী মফিজুল ইসলামের একমাত্র ছেলে।
তার চাচাতো ভাই রহমান গাজী জানান, আরিফকে প্রথমে আলীগঞ্জ হাসপাতালে, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করানো হয়। সেখান থেকে তার অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল প্রেরণ করা হয়।
রহমান গাজী আরো জানান, আরিফের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। তার পিঠে ইনজুরি। শরীরে হাড় এবং মেরুদন্ডে ভেঙ্গে গেছে।
সাহায্য পাঠানোর জন্য পারিবারিক বিকাশ ও যোগাযোগ নম্বর- 01875 625113




























