বাংলা দিয়ে শুরু গায়িকা জ্যাকলিনের

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৪:০৩
Link Copied Successfully!

অভিনয়ের পাশাপাশি নাচে দারুণ পটু বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এবার গায়কী দিয়ে দর্শক-শ্রোতার মন জয় করতে চলেছেন তিনি। তাও আবার বাংলায়! এর শিরোনাম ‘গেন্দা ফুল’। মজার ব্যাপার হলো, বাংলা ভাষার কোনো মুভিতে ৩৪ বছর বয়সী এ তারকার কাজ করার অভিজ্ঞতা নেই। যদিও বাংলা গান দিয়েই কণ্ঠশিল্পী হিসেবে তার অভিষেক হচ্ছে। রেকর্ডিংয়ের সময় উচ্চারণ ঠিক রাখতে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। কাজটা যে কঠিন ছিল বলার অপেক্ষা রাখে না। তিনি জেনেশুনেই চ্যালেঞ্জটা নিয়েছেন। ইন্সটাগ্রামে বাদশার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে জ্যাকলিন লিখেছেন, ‘সবার জন্য বিশাল চমক নিয়ে আসছি আমরা। নতুন কাজটি নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।’

বাংলা ভাষার গান, তাই ‘গেন্দা ফুল’-এর মিউজিক ভিডিওর জন্য লাল পাড়ের সাদা শাড়ি পরেছেন জ্যাকলিন। গত ২৭ ফেব্রুয়ারি এর চিত্রায়ন হয়েছে। সনি মিউজিক ইন্ডিয়ার জন্য এটি নির্মাণ করেছেন স্নেহা শেঠি কোহলি। গতকাল নতুন গানটি মুক্তি পেয়েছে। এতে আরও কণ্ঠ দিয়েছেন র‌্যাপার বাদশা। সুর ও সংগীত তারই। অ্যাকশন পরিচালক সুনীল রড্রিগেজের নির্দেশনায় আগুন নিয়ে স্ট্যান্ট করেছেন তিনি।

কয়েক দিন আগে ‘মেরে অঙ্গনে মে’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে রাজকুমারীর ভূমিকায় মডেল হন জ্যাকলিন। এতে তার সঙ্গে ছিলেন ‘বিগ বস ১৩’-এর রানারআপ অসীম রিয়াজ। এটি গেয়েছেন নেহা কাক্কর ও রাজা হাসান। জ্যাকলিনকে পর্দায় সবশেষ তরুণ মনসুখানির ‘ড্রাইভ’ মুভিতে দেখা গেছে। তবে প্রেক্ষাগৃহে নয়, প্রযোজক করন জোহর এটি মুক্তি দেন নেটফ্লিক্সে। একই স্ট্রিমিং সাইটের ‘মিসেস সিরিয়াল কিলার’ মুভিতে অভিনয় করেছেন শ্রীলঙ্কান এ সুন্দরী। এর গল্প স্বামীভক্ত এক স্ত্রীকে ঘিরে। সাজাপ্রাপ্ত স্বামীকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে খুনি হয়ে ওঠে মেয়েটি। শিরিষ কুন্দর পরিচালিত মুভিটি এ বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। জ্যাকলিনের হাতে বড় পর্দার কাজের মধ্যে আছে লক্ষ্য রাজ আনন্দ পরিচালিত ‘অ্যাটাক’। এতে তার সহশিল্পী জন আব্রাহাম। একটি কমান্ডো দলের উদ্ধার অভিযানকে ঘিরে এর গল্প।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা