কোন রাজাকারের পক্ষে যাবেন না- মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১৬, ২০২০ | ৮:৪২
Link Copied Successfully!

কোন রাজাকারের পক্ষে যাবেন না। এ দেশে রাজাকারের ঠাঁই নাই। আমরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি, এখানে রাজাকারদের কোন ঠাঁই হতে পারে না বলে বক্তৃতা করেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। তিনি বুধবার ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে হাজীগঞ্জ উপজেলা যুবলীগ আয়োজিত বিজয় মিছিল ও সমাবেশের প্রধান অতিথি হিসিবে বক্তৃতা করেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটি অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ছিলাম। সেই থেকে বঙ্গবন্ধুকে মনে প্রাণে ভালোবাসি। দেশকে যুদ্ধ করে স্বাধীন করেছি।

হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবালের সভাপতিত্ব ও সিনিয়র যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেলের উপস্থাপনায় বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীদের নিয়ে হাজীগঞ্জ বিশ্বরোডে জড়ো হতে থাকে। পরে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কে বিশাল বিজয় মিছিল শেষে সমাবেশে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন হাজীগঞ্জ-শাহারাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

বিজ্ঞাপন

বিজয় মিছিলে অংশ নেয় হাজীগঞ্জ উপজেলা উন্নয়ন কমিটির আহবায়ক অধ্যাপক আবদুর রশিদ মজুমদার,জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহছান হাবিব অরুণ, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন, হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ খসরু, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, উপজেলা আওয়ামী লীগের শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. দুলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বুধবার ‍দুপুরে থেকে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদ প্রত্যাশী এবং যুবলীগের নেতৃবৃন্দ ব্যানার-ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজীগঞ্জ বাজারে অবস্থান নেয়। দুপুর থেকে হাজীগঞ্জ বাজারে হাজীগঞ্জ ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ইউছুফ প্রধানীয়া সুমন, ৬নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মজিবুর রহমান, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন থেকে হুমায়ন কবির লিটন, আবুল বাসার, আমিনুল হক বাবলুর নেতৃত্বে, ৭নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ইয়াছিন আরাফাত, ৭নং বড়কুল ইউনিয়ন যুবলীগের নেতৃত্ব দেন সভাপতি লোটাস মো. দেলোয়ার হোসেন, ৮নং হাটিলা ইউনিয়নের রাসেল মজুমদার, ৯নং গন্ধব্যপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, গন্ধব্যপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুনছুর আহম্মেদ বিপ্লব, ১নং রাজারগাঁও ইউনিয়নে মিছিলের নেতৃত্ব দেন আবদুল হাদী, ২নং বাকিলা ইউনিয়ন থেকে হাবিবুর রহমান লিটন, নাজমুল আহসান, ৪নং কালচোঁ ইউনিয়ন থেকে আসা মিছিলের নেতৃত্ব দেন বিশিষ্ট ব্যবসায়ী এস এস মানিক ও হাজীগঞ্জ পৌরসভার রিয়াদ বলি, খোকন বলি, মেহেদী হাছান রাব্বীর নেতৃত্বে বিশাল মিছিল এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা