চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২৬ | ৯:১৪
Link Copied Successfully!

অনলাইন মোবাইল জুয়ায় বিপুল পরিমাণ টাকা হেরে সেই দেনা পরিশোধের জন্য নিজের আপন নানীকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে ১৬ বছরের নাতি। লোমহর্ষক এ হত্যাকাণ্ডের ৩ দিনের মধ্যে অভিযুক্ত ঘাতক নাতিকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

​গ্রেফতারকৃত সিয়াম প্রধানীয়া (১৬) মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র এবং উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাহপুর এলাকার মোঃ হোসেন প্রধানীয়ার ছেলে। সে নিহত বৃদ্ধার তৃতীয় মেয়ে জান্নাত বেগমের বড় ছেলে।

সোমবার সন্ধ্যায় ​পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের জোড় পুকুর পাড় এলাকার ‘নাজিরা কমপ্লেক্স’-এর ৭ম তলার ভাড়া বাসা থেকে বৃদ্ধা লুৎফুন্নাহার (৬৫)-এর হাত-পা বাঁধা ও গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। স্বামীহারা লুৎফুন্নাহার চলতি মাসের ১ তারিখে ওই ফ্ল্যাটে একাই ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেছিলেন।

বিজ্ঞাপন

​এ ঘটনায় নিহতের ৪র্থ মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

​ঘটনার পরপরই তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর শহরের জোড় পুকুর পাড় এলাকা থেকে নাতি সিয়ামকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে সিয়াম জানায়, সে দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছিল। সাম্প্রতিক সময়ে জুয়ায় হেরে তার বড় অঙ্কের টাকা দেনা হয়ে যায়। দেনার টাকা শোধ করতেই সে একাই তার নানীকে হত্যা করে লুটে নেওয়ার পরিকল্পনা করে। ঘটনার দিন সন্ধ্যায় কৌশলে নানীর বাসায় ঢুকে লুৎফুন্নাহারের হাত-মুখ বেঁধে ফেলে এবং ধারালো ছুরি দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে মৃতদেহের শরীর থেকে এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি আংটি, গলার চেইন এবং একটি ব্যবহৃত মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

গ্রেফতারের পর আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে, নাজিরা কমপ্লেক্সের ৭ম তলার টয়লেটের পাইপের ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো ছুরিটি জব্দ করে পুলিশ। এছাড়া সিয়ামের নিজ বাড়ির আলমারির নিচ থেকে লুণ্ঠিত সমস্ত স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
​পরবর্তীতে আসামি সিয়ামকে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

​চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, অপরাধীকে অত্যন্ত দ্রুততম সময়ে গ্রেফতার ও মামলার গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। কিশোরদের অপরাধপ্রবণতা ও অনলাইন জুয়ার ভয়াবহতা রোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন