
হাজীগঞ্জে ইউএনও’সহ সাড়ে ৭শ জন ম্যারাথনে দৌড়াবেন ৬ কি:মি: পথ


হাজীগঞ্জ উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনসহ ৭৫৬ জন টানা দৌড়াবেন ৬ কিলোমিটার পথ। ইতিমধ্যে উক্ত ম্যারাথন দৌড় সম্পন্ন করার প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। আসছে শনিবার (১৪ নভেম্বর ২০২৬ ) সকাল সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হবে উক্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ২০২৬। এর সার্বিক তত্বাবধানে ও ব্যবস্থপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আয়োজনে উপজেলা ক্রিড়া সংস্থা। উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পশ্চিমে হাজীগঞ্জ বাজার বিশ্বরোড চৌরাস্তা হয়ে কাজিরগাঁও বদরপুর, টোরাগড় হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হবে উক্ত ম্যারাথন দৌড়।
উপজেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়,” সুস্বাস্থের জন্য দৌড়” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে ছোট পরিসরে অনুষ্ঠান করার প্রত্যয়ে প্রস্ততি শুরু করে। শেষে উক্ত ম্যারাথনে অংশ নিতে নিবন্ধনের শেষ তারিখ ৯ নভেম্বর পর্যন্ত ৭শ ৫৬ জন তাদের নাম বিনামূল্যে নিবন্ধন করেছেন। নিবন্ধনের শেষ দিনের শেষ সময় পর্যন্ত আরো বহুজনে নিবন্ধন করতে আগ্রহ দেখিয়েছে কিন্তু নানান দিক বিবেচনা করে সংখ্যা আর বাড়ানো সম্ভব হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, ম্যারাথন অংশ যারা নিবন্ধন করতে এসেছে তাদের মধ্যে পেশাগত এ্যাথলেট এসেছে নিবন্ধনের জন্য, তাই শেষ পর্যন্ত বয়স ভিত্তিক ৪ ক্যাটাগরিতে ভাগ করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়। সরাসরি নিবন্ধনের পাশাপাশি অনলাইনে নিবন্ধন কার্যক্রম সচল রাখা হযেছে ও বহুজনে অনলাইনে নিবন্ধনে করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে উপজেলা পরিষদের কর্মরত সকল দপ্তরের সরকারি অফিসারগন, হাজীগঞ্জ পৌরসভার সকল ষ্টাফ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, স্বাস্থ্য সচেতন বহুজন রয়েছেন। এ যেন ম্যারাথনের এক মহাযজ্ঞ।


উপজেলা ক্রীড়া সংস্থার সূত্রে জানা যায়, ২০ প্লাস, ৩০ প্লাস, ৪০ ও ৫০ প্লাস এই ৪ ক্যাটাগরিতে বয়স ভিক্তিক নিবন্ধন করা সম্পন্ন হয়েছে।
আসছে শনিবার ( ১৪ নভেম্বর) ম্যারাথন দৌড় সম্পন্ন করতে পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবক টিম, মেডিক্যাল টিম,
এ্যাম্বলেন্স প্রস্তত রাখা হয়েছে। অংশগ্রহনকারী সবাইকে একই রংয়ের জার্সি, ক্যাপ, নাস্তা ও পানির ব্যবস্থা রাখা হয়েছে।
উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন জানান, প্রথমে আমরা ছোট পরিসরে নিজেদের মধ্যে আয়োজন করার প্রস্ততি নিচ্ছিলাম। একটা সময় এক কান দুই কান হয়ে তাতে এখন নিবন্ধিত ৭৫৬ জন। যারা অংশ নিচ্ছেন তাদের পুরস্কার কি কি রাখছেন এমন প্রশ্নে এই কর্মকর্তা বলেন, ৪ ক্যাটাগরিতে থাকছে প্রাইজ মানি ও সকল ক্যাটগরিতে ২০ জন করে ম্যাডেল দেয়া হবে।








