চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৮, ২০২৬ | ৬:০৭
Link Copied Successfully!

চাঁদপুর বড় স্টেশনে ছিনতাইয়ের ঘটনায় ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধারসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ছিনতাই হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন।

গ্রেপ্তাররা হলেন মো. জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ (২১), রাব্বি হোসেন (২৪) ও জাহিদ মিয়া। প্রথম দুজন চাঁদপুর সদর উপজেলার ৭ নম্বর পৌর ওয়ার্ডের শ্রমিক কলোনি ও জামতলা এলাকার বাসিন্দা। অপর আসামিকে কিশোরগঞ্জ সদর থানার মাইজকান্দি গ্রাম থেকে রবিবার ভোরে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, জাহিদ মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর বড় স্টেশনের বরফকল ভিআইপি ঘাটের সিঁড়ির নিচে এবং নদীর পন্টুনের সুড়ঙ্গ থেকে ৭টি স্বর্ণের চেইন, ৫টি ফিঙ্গার রিং, ৪ জোড়া কানের দুল, ২টি হাতের রুলি, ১টি গলার হার ও ১টি ব্রেসলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের পরিমাণ ১৮ ভরি। এছাড়া তার হেফাজত থেকে নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার ভোরে চাঁদপুর বড় স্টেশনের রেলওয়ে প্ল্যাটফর্মে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফাতেমা আক্তার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে এলে ছিনতাইকারীরা তার কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মেরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন শাহরাস্তিতে আওয়ামীলীগের ৬ নেতা আটক হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা হাজীগঞ্জ ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল হলে তৈরি হবে নতুন কর্মসংস্থান: বিডা চেয়ারম্যান হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হাজীগঞ্জ থানা পুলিশের সফল। বিকাশে ভুল নাম্বারে চলে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার চাঁদপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতিসহ গ্রেফতার ৭৪, আটক ১৯ কিশোর মতলব উত্তরে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার মতলব দক্ষিণে আ’লীগ ও যুবলীগের ২ নেতা আটক চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক