সাবেক ছাত্রনেতা বোরহান উদ্দিন মজুমদারের জানাজা সম্পন্ন 

Default User
শাখাওয়াত হোসেন শামীম
আপডেটঃ ডিসেম্বর ৮, ২০২০ | ৪:১৭
Link Copied Successfully!
হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় সমাহিত হলেন চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ বোরহান উদ্দিন মজুমদার  (৪৮)। আজ ৮ ডিসেম্বর  মঙ্গলবার হাজীগঞ্জ পৌরসভাধীন ১০ নং ওয়ার্ড  রান্ধুনীমুড়া (মনিনাগ) মজুমদার বাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় কয়েক হাজার মুসল্লি অংশ নিয়ে জানাজা সম্পন্ন হয়।
ফজলুল হক মজুমদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মেদ খসরু,হাজীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাসুদ আহাম্মেদ, অধ্যাপক মোঃ সেলিম, মজুমদার পরিবারের পক্ষ থেকে মাহমুদ হোসেন মিঠু, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামছুজামান মুন্সী,এরপর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এরআগে  সোমবার রাত ৮ টা তিনি রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে  ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তার ১ ছেলে ১ মেয়ে স্বীসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
এদিকে হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন এক শোকবার্তায় বলেন, তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
তার মৃত্যুতে হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মেদ খসরু গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু   এক শোকবার্তায় বলেন, তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা