চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা

Reporter
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৬ | ৬:০০
Link Copied Successfully!

চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় ব্যাংকটির চাঁদপুর শাখার সামনে থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংক শাখার সামনে এসে শেষ হয়। এতে আইএফআইসি ব্যাংকের চাঁদপুর শাখা ও উপশাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র‍্যালিতে নেতৃত্ব দেন আইএফআইসি ব্যাংক চাঁদপুর শাখার ম্যানেজার মো. সাইফুল ইসলাম ভূইয়া।

এদিকে বিকেলে আইএফআইসি ব্যাংকের চাঁদপুর শাখায় আলোচনা সভা, দোয়া ও কেককাটের ব্যাংকের কর্মকর্তারাসহ গ্রাহকরা। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জোড়পুকুর পাড় জামে মসজিদে খতিব হাফেজ মাওলানা জসিম উদ্দিন।

বিজ্ঞাপন

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ১৯৭৬ সালে আইএফআইসি ব্যাংকের যাত্রা শুরু হয়। ২০২৬ সালের ৮ অক্টোবর প্রতিষ্ঠানটি গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় গ্রাহকদের অবিচল বিশ্বাসই ছিল ব্যাংকের সাফল্য ও অগ্রগতির অন্যতম প্রধান অনুপ্রেরণা। গ্রাহকদের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে আইএফআইসি ব্যাংক।

কর্তৃপক্ষ আরও জানায়, বর্তমানে সারাদেশে শক্তিশালী আর্থিক ভিত্তির ওপর দাঁড়িয়ে গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে আইএফআইসি ব্যাংক। বর্তমানে সরকারি মালিকানা রয়েছে ৩২.৭৫%, শাখা-উপশাখা দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্ক আছে ১৪০০+, ৫৫ হাজারেরও বেশি কোটি টাকার আমানত রয়েছে। আছে ২৫ লাখেরও বেশি গ্রাহক। আগামী দিনেও নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের আর্থিক চাহিদা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আবারও আটক করল পুলিশ, দিল্লিতে তীব্র বিক্ষোভ দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের মূল্যায়ন করুন – অনিক হাসান মাসুম ছেলে হাফেজ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ বাবার