
মতলবে জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার


চাঁদপুরের মতলব উত্তরে ১৬ হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার এখলাছপুর ইউনিয়নের উত্তর বোরচর দেওয়ান বাড়ী এলাকার মৃত মঞ্জিল দেওয়ানের ছেলে নিজাম উদ্দিন (৩৯) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।


রবিবার রাতে এসআই মো. ময়নাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এখলাছপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বোরচর এলাকায় আসামি নিজাম উদ্দিনের বসতঘরে অভিযান চালায়। এ সময় তাদের হেফাজত থেকে ১ হাজার টাকা মূল্যমানের ১৬টি জাল নোট, মোট ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে নোটগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া জানান, জাল নোট উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




























