
কচুয়া চার ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা


কচুয়া উপজেলার ৪, ৫, ৯ ও ১২নং ইউনিয়ন বিএনপি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার পাথৈর বড়বাড়িতে বিশেষ আলোচনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির আয়োজনে এই চার ইউনিয়নের কমিটি ঘোষণা দেয়া হয়।
কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র মো: হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মকবুল হোসেন মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপি’র সমন্বয়ক মো: শাহজাহান মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এএসএম মঞ্জুর আহমেদ সেলিম, কেন্দ্রীয় যুবদল নেতা মো: মিজানুর রহমান মিয়াজী, জেলা যুবদল নেতা মিজানুর রহমান স্বপন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রত্যাশী অ্যাড. মাসুদ প্রধানীয়া ও জেলা যুবদল সদস্য মো: সেলিম মাসুদ, থানা যুবদল নেতা জাকির হোসেন মোল্লা প্রমুখ।
ওইসময় দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে প্রতিটি ইউনিয়নে ৯৯সদস্য বিশিষ্ট কমিটির তালিকা কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও মালয়েশিয়া শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেনের দিক নির্দেশনায় করা হয়। উপজেলা বিএনপি সম্পাদক মো: মকবুল হোসেন মিয়াজী কমিটির তালিকা ঘোষণা করেন।


ঘোষিত কমিটিতে আছেন, ৪নং পালাখাল মডেল ইউনিয়ন বিএনপি’র সভাপতি হিসেবে মো. জাহাঙ্গীর আলম খন্দকার (সফিবাদ), সহ-সভাপতি মো. হারুনুর রশিদ মিয়াজী (পালাখাল), সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন মুক্তার মোল্লা ও সাংগঠনিক সম্পাদক পদে মো. বশির মিয়াজী (সফিবাদ)।
৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে মো: তাফাজ্জল হোসেন মনা সভাপতি,ত্যাগী ও নির্যাযিত নেতা সাধারণ সম্পাদক মো: সাইফুর রহমান বাহাদুর ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সুজন।
৯নং কড়ইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: হানিফ মিয়া দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (শ্রীরামপুর), সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক মো: আহসান হাবীব মৃধা।
১২নং আশ্রাফপুর ইউনিয়নে মো: সাফায়েত উল্যাহকে সভাপতি, মো: আবুল হোসেন সাধারন সম্পাদক ও সাখাওয়াত হোসেন মজুমদারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
সভাপতির বক্তব্যে মো: হুমায়ুন কবির বলেন, দল দীর্ঘদিন ধরে ক্ষমতার বাহিরে, তাই দলকে সু-সংগঠিত করতে নতুন নেতৃত্বের প্রয়োজন। কচুয়ার ভবিষ্যৎ কর্ণধার মো: মোশারফ হোসেনের দিক নিদের্শনায় কচুয়ার বিভিন্ন ইউনিয়নে নতুন নতুন কমিটি গঠনের মাধ্যমে দলকে এগিয়ে নেয়া হবে। এ জন্য সকলেই ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এএসএম মঞ্জুর আহমেদ সেলিম নব-নির্বাচিত চার ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দকে কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও মালয়েশিয়া শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।



























