মতলবের নওগাঁও অগ্নিকান্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই, ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২৬ | ৯:০১
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের দক্ষিণ নগাও গ্রামের ঢালী বাড়িতে একই পরিবারের দুই ভাইয়ের দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকাল সাড়ে আটটায় ওই গ্রামের ফারুক ডালি ও জুয়েল ডালের বসত করে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুয়েল ঢালীর বসত ঘর থেকে আগুনের ধুঁয়া বের হতে দেখে বাড়ীর লোকজন ডাকচিৎকার শুরু করে দেয়।মুহুর্তের মধ্যেই পাশ্বর্বতী তার ভাই ফারুক ঢালীর ঘরেও সেই আগুন ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

আশপাশের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করেও দুটি ঘর রক্ষা করতে পারেনি। ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে দুটি ঘর ও ঘরে থাকা সকল আসবাবপত্র এবং পরনের বস্র ছাড়া সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। মোরশেদ নামে এক ব্যক্তি বলেন,মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ১৫/২০ মিনিটের মধ্যে তাদের একটি ইউনিট এসে আগুন নিভানোর চেষ্টা করেও জুয়েল ও ফারুক ঢালীর ঘর দুটি রক্ষা করতে পারেনি তবে পাশে থাকা আলম ঢালী ও মিজান ঢালীর দুটি বসত ঘর আগুনের হাত রক্ষা করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আগুনে পুড়ে ছাই হওয়া জুয়েল ঢালী ও তার ভাই ফারুক ঢালী হতদরিদ্র পরিবারের সন্তান। একভাই মিস্ত্রি কাজ করে, আরেক ভাই এলাকায় ছোট্র চায়ের দোকান রয়েছে।বর্তমানে তার খোলা আকাশের নীচে বসে আহাজারি করছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে খোঁজ খবর নিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।

জুয়েল ঢালী ও ফারুক ঢালী বলেন,আগুনে তাদের পরনের কাপর ছাড়া কিছুই রক্ষা করতে পারেনি। প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে প্রাথমিক ধারনা তাদের।
ফায়ার সার্ভিসের মতলব দক্ষিণ উপজেলার ষ্টেশন অফিসার মেহেদী হাসান বলেন,আমরা খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যাই এবং স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে।দুটি বসত ঘর আমরা যাওয়ার আগেই পুড়ে গেছে। তবে পাশে থাকা আরো দুটি বসত ঘর আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি।

বিজ্ঞাপন

আগুনের সুত্রপাত হয় বৈদ্যুতিক শট সার্কিট থেকে। ফায়ার সার্ভিসে দেওয়া তথ্য মতে আগুনে পুড়ে যাওয়া দুইটি ঘরে প্রায় সাড়ে ৭ লক্ষ দিক টাকার ক্ষতি হয়েছে। রক্ষা পেয়েছে প্রায় ২০ লক্ষ হাজার টাকার দুইটি বসত ঘর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব