যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আরও বোয়িং বিমান কিনছে: ট্রাম্পের বিশেষ দূত

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ৩১, ২০২৬ | ১:০৯
Link Copied Successfully!

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও কয়েকটি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয়ের বিষয়ে সম্মত হয়েছে ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর এ তথ্য জানিয়েছেন।

 

রোববার (৩০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

 

সার্জিও গর বলেন, চলতি সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছেন। বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে সম্মত হয়েছে। এর ফলে দেশটির আগের ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

 

বিজ্ঞাপন

পোস্টে সার্জিও গর আরও দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী প্রেসিডেন্ট। লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান তৈরি, বিপুল বিনিয়োগ বাড়ানো এবং মার্কিন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ট্রাম্প প্রতিদিন কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

 

বাংলাদেশের পক্ষ থেকে নতুন করে কতটি বোয়িং উড়োজাহাজ কেনা হবে এবং চুক্তিটির আর্থিক মূল্য কত, এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব