নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৫, নিখোঁজ ৩৮৪ পর্যটক

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৬, ২০২৬ | ১০:২৭
Link Copied Successfully!

নেপাল ও তিব্বত সীমান্তসংলগ্ন হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০৫ ভারতীয়সহ ৩৮৪ পর্যটক নিখোঁজ রয়েছেন। বন্যায় রাস্তাঘাট, সেতু ও জলবিদ্যুৎ প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রসুয়া জেলায় বুধবার সকালে ভোতেকোশি নদীর পানি উপচে পড়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে যায় এবং বহু ঘরবাড়ি, যানবাহন ও সড়ক ভেসে যায়।

বিজ্ঞাপন

 

নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজ ৩৮৪ পর্যটকের মধ্যে ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিক। তাঁদের মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় এবং ১২ জন যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন। নিখোঁজদের অনেকেই কৈলাস-মানস সরোবর যাত্রার তীর্থযাত্রী বলে ধারণা করা হচ্ছে।

 

বিজ্ঞাপন

কাঠমান্ডুভিত্তিক একটি পর্যটন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ৯৩ জন নেপালিসহ প্রায় ৩৯০ জন তীর্থযাত্রীর ওই সীমান্ত দিয়ে যাওয়ার কথা ছিল। তবে বন্যার পর তাঁদের অধিকাংশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

বন্যায় দক্ষিণ কোরিয়ার একটি জলবিদ্যুৎ প্রকল্পের আট কর্মীও নিখোঁজ হয়েছেন। আরও ১০ জন সেখানে আটকা পড়েছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিব্বতে ভূমিধসের কারণে লেন্দে নদীর গতিপথ আটকে গিয়ে পানির চাপ তৈরি হয়। পরে সেই পানি ভোতেকোশি নদীতে প্রবাহিত হয়ে আকস্মিক বন্যার সৃষ্টি করে। তবে বন্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হয়নি।

 

বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে হেলিকপ্টার মোতায়েন করা হলেও প্রতিকূল আবহাওয়া ও নদীর পানি বিপৎসীমার ওপরে থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। কয়েকটি হেলিকপ্টার ত্রাণ নিয়ে রওনা হয়ে পরে কাঠমান্ডুতে ফিরে আসে।

 

এদিকে নেপাল সরকার উদ্ধার অভিযানে সহায়তার জন্য ভারত ও চীনের সহযোগিতা চেয়েছে। নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব