পাকিস্তানের হাসপাতালে আগুন, প্রাণ গেল ১৫ নবজাতকের

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৬, ২০২৬ | ২:৫৩
Link Copied Successfully!

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের নার্সারিতে ১৬টি শিশু চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি ২৬ আগস্ট স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

 

হাসপাতাল কর্মকর্তারা জানান, পিআইএমএসের মাতৃ ও শিশু কল্যাণ ইউনিটের তৃতীয় তলায় থাকা মূল নার্সারিতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সেখানে থাকা একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কম্প্রেসার বিকট শব্দে বিস্ফোরিত হওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে।

 

বিজ্ঞাপন

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। পরে পুনরায় আগুন লাগার ঝুঁকি এড়াতে দুর্ঘটনাস্থলে পানি ছিটিয়ে ঠান্ডা করার কাজও করা হয়।

 

জরুরি উদ্ধারকারী দল জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল থেকে অন্তত ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১০ নারী, ৭ শিশু ও ২ পুরুষ রয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

 

এদিকে, মর্মান্তিক এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন। পরে ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেট একটি বিশেষ তথ্য-অনুসন্ধান কমিটি গঠন করেন।

 

সরকারি সূত্র জানিয়েছে, আগুন লাগার কারণ ও দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি তদন্ত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব