শাহরাস্তিতে দাখিলের ফল প্রকাশের পর অধ্যক্ষের বাড়িতে হামলার অভিযোগ

Reporter
ফয়েজ আহমেদ
আপডেটঃ আগস্ট ১০, ২০২৬ | ৮:৩৬
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর ভোলদিঘি কামিল মাদরাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা ও গালিগালাজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে দায়ী করেছেন অধ্যক্ষ। তবে ওই পাঁচ শিক্ষার্থীর সবাই দাখিল পরীক্ষায় কৃতকার্য হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগও দেওয়া হয়নি।

সোমবার (১০ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে হামলার অভিযোগ করেন অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন।

ফেসবুক লাইভে অধ্যক্ষ বলেন, দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর নোয়াগাঁও, দেবকরা ও নিজমেহার গ্রামের কিছু শিক্ষার্থী তাঁর বাড়িতে এসে হামলা করেছে। এ সময় তাঁকে ও তাঁর মাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কাছে বিচার দাবি করেন অধ্যক্ষ।

বিজ্ঞাপন

ফেসবুক লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি শাহরাস্তি মডেল থানা পুলিশের নজরে আসে। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনাস্থলে গেলে অধ্যক্ষ ওই পাঁচ শিক্ষার্থীকে ঘটনার জন্য দায়ী করেন।

তবে পরে ওই পাঁচ শিক্ষার্থীর ফলাফল যাচাই করে দেখা যায়, তাদের কেউই দাখিল পরীক্ষায় অকৃতকার্য হয়নি।

এ বিষয়ে অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বিজ্ঞাপন

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনার জন্য যেসব পাঁচ শিক্ষার্থীকে দায়ী করা হয়েছে, তাদের সবাই পরীক্ষায় কৃতকার্য হয়েছে। এ ঘটনায় অধ্যক্ষ থানায় কোনো অভিযোগ দায়ের করেননি।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, আমি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা