সরকারের সমালোচনা করা যাবে, রাষ্ট্রের বিরুদ্ধে নয় – তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ২, ২০২৬ | ৭:০৪
Link Copied Successfully!

সরকারের সমালোচনা করা অপরাধ নয়, তবে রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া আইনগতভাবে অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, সভ্যতার বিকাশের ধারায় সাংবাদিকতা এমন এক অবস্থানে পৌঁছেছে, যেখানে সংবিধান অনুযায়ী রাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক অঙ্গ না হলেও এটি রাষ্ট্রব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সাংবাদিকতার দায়িত্ব কেবল তথ্য সংগ্রহ কিংবা সত্য অনুসন্ধানে সীমাবদ্ধ নয়; সেই সত্যকে জনকল্যাণে কাজে লাগানোও সমান গুরুত্বপূর্ণ। তবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত লক্ষ্য ও অবস্থান থাকলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা কঠিন হয়ে পড়ে। কারণ, অনুসন্ধানে পাওয়া সত্য যখন ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা পূর্বনির্ধারিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হয়, তখন সাংবাদিকতাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।

রাষ্ট্র পরিচালনার প্রসঙ্গ তুলে জহির উদ্দীন স্বপন বলেন, আধুনিক শাসনব্যবস্থায় রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ উপকরণ। রাষ্ট্রীয় ক্ষমতা জনকল্যাণে ব্যবহৃত হবে, নাকি নিপীড়নের হাতিয়ারে পরিণত হবে, তা নির্ভর করে শাসকের উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গির ওপর।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি নিশ্চিত না হলে কার্যকর ও সুশাসনভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন নিউ এজের সম্পাদক নুরুল কবীর।

সভায় সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান। এতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা