চাঁদপুর টু কক্সবাজার বিআরটিসি এসি বাস চালু হচ্ছে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২০ | ১০:৩৬
Link Copied Successfully!

চাঁদপুর টু কক্সবাজার চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিসি এসি বাস। আগামি ২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই রুটে বাস চলাচল শুরু হবে। ওইদিন সকাল ১০টায় বাস সার্ভিসের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

এই সার্ভিসটি চালু হলে চাঁদপুর টু কক্সবাজার ভ্রমণপিপাসুদের আসা-যাওয়া অনেক বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। একই সাথে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে চাঁদপুর ভ্রমণে আসবেন অনেকে। বিশেষ করে চাঁদপুরবাসীর কক্সবাজার ভ্রমণ অনেক সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রতিদিন রাত ৮টায় চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাইক্রোস্ট্যান্ড থেকে একটি বাস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। চট্টগ্রামে যাত্রা বিরতি দিয়ে এটি ভোরে কক্সবাজার পৌঁছবে।

এছাড়া প্রতিদিন দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার থেকে একটি বাস চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। চট্টগ্রামে যাত্রা বিরতি দিয়ে বাসটি রাতে চাঁদপুর এসে পৌঁছবে।

চাঁদপুর কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত ফেরদৌস খান রোববারজানান, এই সার্ভিসে জনপ্রতি যাওয়া/আসা একবারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮শ’ টাকা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব