নির্বাচিত হলে ৩ মাসের মধ্যে হাজীগঞ্জ পৌরসভাকে মাদকমুক্ত করবো: জাকির মজুমদার

Reporter
হাজীগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ জুলাই ৩০, ২০২৬ | ৯:১২
Link Copied Successfully!

আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হলে তিন মাসের মধ্যে পৌর এলাকাকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেছেন মেয়র পদপ্রার্থী, সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগকালে তিনি এ ঘোষণা দেন।

জাকির মজুমদার বলেন, “আল্লাহ কবুল করলে এবং জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে তিন মাসের মধ্যে হাজীগঞ্জ পৌরসভাকে মাদকমুক্ত করার সর্বাত্মক চেষ্টা করবো।”

বিজ্ঞাপন

তিনি বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, বরং সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

তিনি জানান, স্থানীয় বিরোধ নিষ্পত্তি এবং মাদক প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে গণ্যমান্য ব্যক্তি ও সচেতন যুবসমাজের সমন্বয়ে পঞ্চায়েত কমিটি গঠন করা হবে। এসব কমিটি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে স্থানীয় বিভিন্ন বিরোধ মীমাংসায়ও ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনের কার্যকর ভূমিকা এবং সামাজিক প্রতিরোধ একসঙ্গে গড়ে তুলতে পারলে অল্প সময়ের মধ্যেই মাদক বিক্রেতা ও মাদকসেবীদের নিয়ন্ত্রণে আনা সম্ভব। পাশাপাশি মাদকাসক্তদের জন্য চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে যুবসমাজের সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক যুব স্বেচ্ছাসেবক ফোরাম গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। এই ফোরামের সদস্যরা ক্রীড়া, সাংস্কৃতিক ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন।

নাগরিক নিরাপত্তা জোরদার করতে নির্বাচিত হলে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পুলিশিং সার্ভিস গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানান জাকির মজুমদার। তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ও পরামর্শের ভিত্তিতে এ ব্যবস্থা পরিচালিত হবে, যা চুরি, বিশৃঙ্খলা ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সম্প্রতি মাদক প্রতিরোধে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী ফোরামে বক্তব্য দিয়েছেন জাকির মজুমদার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা