৩৯ বছরেও অলিম্পিকে স্বর্ণ জিততে প্রত্যয়ী গ্যাটলিন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৩:৫৯
Link Copied Successfully!

বয়স অনেক হলেও জাস্টিন গ্যাটলিনের প্রত্যয় কমেনি এতটুকু। নির্ধারিত সময়ের এক বছর পর টোকিও অলিম্পিক মাঠে গড়ানোর সময় যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টারের বয়স দাঁড়াবে ৩৯। ওই বয়সেও ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্বর্ণ জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী এই অ্যাথলেট।

চলতি বছরের জুলাইয়ে শুরু হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিকের। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট পিছিয়ে দেওয়া হয়েছে এক বছর। এ সিদ্ধান্ত বয়স্ক ক্রীড়াবিদদের পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে বলে অনেকের ধারণা।

কিন্তু বয়সটাকে খুব বড় করে দেখছেন না বর্তমানে ৩৮ বছর বয়সী গ্যাটলিন। এই বয়সেও স্বর্ণ জেতা সম্ভব কি-না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার বাস্তবিক ধারণা, হ্যাঁ ( সম্ভব)।”

বিজ্ঞাপন

অ্যাথেন্স অলিম্পিকে ২০০৪ সালে স্বর্ণ জিতেছিলেন গ্যাটলিন। এরপর বেশ কয়েকবার স্বর্ণের কাছাকাছি গিয়েও কিংবদন্তি উসেইন বোল্টের সঙ্গে পেরে উঠেননি। এরমধ্যে পড়েছিলেন ডোপিংয়ের কারণে নিষেধাজ্ঞার খরগেও। ফেরার পর ২০১৭ সালে শ্রেষ্ঠত্ব দেখান লন্ডনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নসশিপে।

গত ফেব্রুয়ারিতে ৩৯ বছরে পা দেওয়া এই অ্যাথলেট বলেন, “অনেক মানুষ মনে করে, সময়টা আমার বিরুদ্ধ। কিন্তু এমন ধারণা বাস্তবতা থেকে অনেক দূরে।”

“বিষয়টা এমন নয় যে, ২০২০ সালে অনেক দৌড়ে আমার শরীর ক্লান্ত হয়ে পড়েছে। তাই ৩৮ থেকে ৩৯ বছরের বড় কোনো পার্থক্য হবে না।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা