ফরিদগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত

Reporter
মো. আনিছুর রহমান সুজন
আপডেটঃ জুলাই ৪, ২০২৬ | ৯:০৮
Link Copied Successfully!

ফরিদগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে শনিবার (৪ জুলাই ২০২৬)  বিকেলে রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহ্রদ-রুস্তমপুর হাজী আবদুর আহাদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী সভায়প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।প্রধান অতিথির তাঁর বক্তব্যে  বলেন, “যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রয়োজন। বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আয়োজকরা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমি আশা করি। যুব সমাজকে মাদকের অপব্যবহার থেকে মুক্ত রাখতে এবং ক্রীড়াকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে ফরিদগঞ্জ উপজেলা সর্বত্রই এ ধরনের  আয়োজন করতে হবে। ইতিপূর্বে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এবং আজকে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো।সভাপতির বক্তব্যে রূপসা জমিদার পরিবারের সদস্য  সৈয়দ মেহেদী হাসান চৌধুরী  বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে এমন আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাদিম চৌধুরী বলেন, খেলাধুলার মাধ্যমেই তরুণ সমাজকে এগিয়ে নিতে হবে। আমরা বেগম খালেদা জিয়ার স্মৃতি সংসদের মাধ্যমে দেশব্যাপী ক্রীড়সহ নানা ধরনের আয়োজন এর মাধ্যমে যুব সমাজকে এগিয়ে নেয়ার চেষ্টা করবো।কেন্দ্রীয় মৎস্যজীবী দলের মুখপাত্র মডেল ও অভিনেত্রী মেঘলা আলম বলেন, “যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা অত্যন্ত কার্যকর। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।

এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেন আলম মোল্লা ও প্রধান পৃষ্ঠপোষক আবদুল আজিজ টুর্নামেন্ট সফল করতে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এর আগে অনুষ্ঠিত ফাইনালে ট্রাইবেকারে জনতা বাজার একাদশ দক্ষিণ বদরপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা