আদর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরীকে সংবর্ধনা

Reporter
ফরিদগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ জুলাই ৪, ২০২৬ | ৯:০২
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ৪জুলাই সকালে

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একেএম নুরুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আবদুল হান্নান মাস্টার।
বক্তারা বলেন, আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজকল্যাণ ও মানবসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও তিনি এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে আরও ভূমিকা রাখবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।
এসময় বক্তব্য রাখেন আব্বাস উদ্দীন গাজী, তাজুল ইসলাম গাজী, ফারুক খাঁন, রবিউল ইমাম বাবু, মোহন হোসেন মানিক, সবুজ পাটওয়ারী, নুর হোসেন গাজী এবং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিদারুল আলম হাসান গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী সংবর্ধনার জন্য আয়োজক ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং মানুষের কল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও তিনি কাজ করে যাবেন। মাদকের  বিরুদ্ধে স্থানীয় যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিদেরকে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা