চাঁদপুরে এইচএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে কঠোর নির্দেশনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২, ২০২৬ | ১০:০২
Link Copied Successfully!

আজ ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভায় জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

পরীক্ষার্থী ও কেন্দ্রের তথ্য:

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, জেলার ৫২টি কেন্দ্রে মোট ১৭,৫৪৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে এইচএসসিতে ১৩,৭১৭ জন, আলিমে ২,৬৩২ জন, এইচএসসি (ভোকেশনাল) এ ২৫৯ জন এবং এইচএসসি (বিএম) এ ৯৪০ জন পরীক্ষার্থী রয়েছে।

জেলা প্রশাসকের নির্দেশনা:

সভাপতি আহমেদ জিয়াউর রহমান বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনকে আরও সক্রিয় থাকতে হবে। নকল প্রতিরোধে ভিজিলেন্স টিম গঠন, ট্যাগ অফিসার নিয়োগ এবং কেন্দ্র পর্যবেক্ষণ জোরদার করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ ও বিতরণে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে হবে। কেন্দ্র পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা শতভাগ অনুসরণের তাগিদ দেন তিনি। পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারিসহ আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ