মতলব সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ

মাহফুজ মল্লিক
আপডেটঃ জুন ২৪, ২০২৬ | ৭:৫৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব সরকারি ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি ও এইচএসসি(বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বুধবার (২৪ জুন) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে বিদায় সংবর্ধনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ । তিনি বলেন, শিক্ষার্থীদেরকে আগে থেকেই নিজেদের লক্ষ্য স্হির করতে হবে। স্কুল লেভেল থেকেই নিজ লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।কলেজ লেভেলের সফলতা নিয়েই চুড়ান্ত লক্ষ্যের কাছাকাছি পৌছানো সম্ভব। তোমাদের মধ্য থেকেই বেরিয়ে আসবে আগামীর ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং প্রশাসনিক ক্যাডার যারা নতুন বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এছাড়াও তিনি আসন্ন এইসএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তোমরা এগিয়ে যাবে এটাই আমার কামনা। এইচএসসি পাস হচ্ছে তোমাদের ক্যারিয়ার গড়ার টার্নিং পয়েন্ট।এই পরিক্ষায় পাশ করার পর তোমরা বেরিয়ে যাবে দেশের বিভিন্ন ভার্সিটিতে দেশ গড়ার ও সেবার প্রত্যয় নিয়ে, তোমরাই আগামী দিনের কান্ডারী। তোমাদের সুশৃংখলভাবে চলাফেরা করতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে।সর্বোপরি নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। জ্যেষ্ঠ প্রভাষক আইনুন্নাহার কাদরীর সঞ্চালনায়

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলাম,জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ কামাল হোসেন, জ্যেষ্ঠ প্রভাষক ইসরাত পারভীন, জ্যেষ্ঠ প্রভাষক বিপুল সাহা,প্রভাষক রিফাত সুলতানা,সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন,জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইদ্রিস আলী মুন্না, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ছাত্রদল নেতা মোঃ ফয়সাল খন্দকার,মতলব সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তামজিদ আহমেদ।

এ সময় কয়েকজন শিক্ষার্থী স্মৃতিচারণ করেন। উক্ত বিদায় অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক,শিক্ষিকা, পরিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন। সবশেষে মিলাদ, দোয়া শেষে মোনাজাত পরিচালনা করেন মতলব সরকারি কলেজ মসজিদে ইমাম মাওলানা নুরুজ্জামান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ