মানবসেবায় বঙ্গবন্ধু যুব উন্নয়ন ফাউন্ডেশন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২০ | ৬:১৩
Link Copied Successfully!

সামাজিক দায়বদ্ধতা থেকে করোনার মাঝে মানব সেবায় বিশেষ অবদান রেখে চলছে স্বেচ্ছাসেবী সংগঠন বঙ্গবন্ধু যুব উন্নয়ন ফাউন্ডেশন। ক্ষুদ্র অঞ্চল নিয়ে ফরিদগঞ্জের ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া ও মনতলা গ্রামের এক ঝাঁক যুবক দেশ বিদেশ থেকে চলতি বছরের পহেলা জুলাই বঙ্গবন্ধু যুব উন্নয়ন ফাউন্ডেশন নামে এ স্বেচ্ছাসেবী সংগঠনটি গড়ে তোলেন।
বিশ্বজুড়ে করোনা মহামারিতে সংগঠনের পক্ষ থেকে একের পর এক দান অনুদান প্রদানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

এ যাবৎ পর্যন্ত উল্লেখযোগ্য, চালিয়া পাড়া গ্রামে বড় বাড়ীর আমির হোসেনের ছোট বোনের চিকিৎসায় সহযোগিতা, গ্রামের কর বাড়ীর দুলাল করের চিকিৎসা সহযোগিতাসহ বাসস্থানের জন্য ঢেউটিন বিতরণ, মনতলা পাটোওয়ারী বাড়ীর অবসরপ্রাপ্ত চৌকিদার ইয়াকুব আলীর চিকিৎসা সহযোগিতা, চালিয়াপাড়া পশ্চিম জামে মসজিদের নির্মাণ কাজে প্রায় ২০ বেগ সিমেন্ট সরবরাহ।

এছাড়াও সামাজিক এ সংগঠনের পক্ষ থেকে এলাকার বিশেষ ব্যক্তিদের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে স্মরণসভার আয়োজন, সংগঠনের সদস্যদের জন্য বিশেষ পরিচয়পত্র ও জার্সি প্রদান।

বিজ্ঞাপন

তাছাড়া প্রতিনিহিত গ্রামের অসহায় পরিবারের মেয়েদের বিবাহ কাজে আর্থিক সহযোগিতা, বয়স্ক ও বিধবা নারীদের মাঝে দান অনুদান অব্যাহত রয়েছে বলে জানা যায়।

বঙ্গ বন্ধু যুব উন্নয়ন ফাউন্ডেশনে এসব দান অনুদানে যাদের অবদান সবচেয়ে বেশী তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, সংগঠনটির মূল উদ্যোক্তা বর্তমানে উপদেষ্টা সাবেক ছাত্র নেতা প্রবাসী মো. খিজির আহম্মেদ, উপদেষ্টা আ. মজিদ মিজি, ফয়েজ আহম্মেদ, কাজী সোহাগ, প্রবাসী সদস্য আতাউর রহমান, শামীম সর্দার, আল-আমিন সর্দার, আবুল কাশেম, আলমগীর হোসেন, মানিক ভূঁইয়া প্রমুখ।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা খিজির আহম্মেদ বলেন, আমাদের এলাকায় দলমত নির্বি শেষে যারাই সমাজে অসহায় চিকিৎসা সেবা থেকে শুরু করে কর্মসস্থানে বঞ্চিত তাদের জন্য সাহায্য সহযোগিতা করা। এখানে দলমতের উদ্ধে থেকে যে কেউ সংগঠনের মাধ্যমে সহযোগিতা করার আহবান জানাই।

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি রাকিব হোসেন বলেন, আমরা মূলত মজিব প্রেমী লোক দিয়ে সংগঠনের নাম রেখেছি। কিন্তু সেবা ও কার্যক্রম সম্পন্ন সামাজিক।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব