বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৪, ২০২৬ | ৯:০২
Link Copied Successfully!

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনলাইন মাল্টিমিডিয়া পোর্টাল ‘চাঁদপুর ট্রিবিউন’ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার বিকেলে হাজীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা, পরিচয়পত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান এবং আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তৃতীয় বর্ষে পদার্পণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর ট্রিবিউনের প্রধান সম্পাদক রোটা. জাহাঙ্গীর আলম হৃদয়। প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত এবং প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও উন্নয়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবীব উল্যাহ্।

বিজ্ঞাপন

প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম মনজুর আলম পাটওয়ারীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক হুমায়ুন কবির, চাঁদপুর ট্রিবিউনের প্রতিনিধি আলআমিন হোসেন ও জসিম রহমান।

আলোচনা শেষে প্রধান সম্পাদকসহ প্রতিনিধিদের মাঝে পরিচয়পত্র বিতরণ ও কেক কাটা হয়। প্রতিষ্ঠানের উন্নয়ন ও ইতিবাচক কার্যক্রমে অবদানের জন্য প্রতিনিধিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন শামীম, পর্যবেক্ষক সদস্য মেহেদী হাসান রিমেল ও জহির হোসেনসহ প্রেসক্লাব ও চাঁদপুর ট্রিবিউনের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা