
রাজারগাঁওয়ে শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন


২০ মে রাজারগাঁও ইউনিয়নের ৬ নং পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ সম্পন হয়।
দিন ব্যাপী আনুষ্ঠান প্রতিযোগিতায় ছিলো ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক প্রতিযোগীতা, কুইজ ও কাবিং প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রাথমিক শিক্ষক সমিতির রাজারগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আক্তার হোসেন প্রধানীয়ার ও ৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তাক উল্যার যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইলিয়াস, মোসাম্মদ রাবেয়া আক্তার রোজী । প্রধান শিক্ষক হাছান মাহমুদ, মো: মনির হোসেন, হাজেরা বেগম, বিলকিছ আক্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল আউয়াল, আছমা আক্তার, অমূল্য চন্দ্র সূত্রধর, মোশারফ হোসেন,সফিউল আলম, সহকারি শিক্ষক খোরশেদ আলম, এনামুল হক, কামরুল ইসলাম, নারগিস আক্তার, আয়শা আক্তার, রেহানা আক্তার,খাদিজা আক্তার সহ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।










