চাঁদপুর ইপিজেড হাজীগঞ্জে চান মেয়র প্রার্থী জাকির মজুমদার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২০, ২০২৬ | ৫:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের সম্ভাব্য রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল- ‘ইপিজেড’ হাজীগঞ্জে স্থাপনের দাবি জানিয়েছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী সাংবাদিক ও সংগঠক জাকির মজুমদার। আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা ও আশেপাশের জেলার মধ্যবর্তী অঞ্চল হওয়ায় সম্ভাব্য ইপিজেড হাজীগঞ্জে স্থাপন করাই বাস্তসম্মত হবে বলে মনে করেন তিনি।

মেয়র প্রার্থী জাকির মজুমদার ফেসবুকে পোস্টে লিখেন, চাঁদপুরে ইপিজেড (Export Processing Zone, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপনে সম্ভাব্য স্থান নির্ধারণে সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষগুলোর প্রতি নির্দেশনা এসেছে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। আলহামদুলিল্লাহ।

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের পরই ইপিজেড স্থাপনে তাঁর এই নির্দেশনাকে চাঁদপুরবাসী হিসেবে স্বাগত জানাই। একইসঙ্গে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, চাঁদপুর জেলার মধ্যে হাজীগঞ্জের অবস্থান মধ্যাঞ্চলে। যাকে চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র এবং জেলার বাণিজ্যিক রাজধানীও বলা হয়।

মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলা ব্যতিত বাকি ৬টি উপজেলা হাজীগঞ্জের চারপাশ ঘিরে। শুধু তাই নয়, হাজীগঞ্জের সঙ্গে কুমিল্লা, ফেনি, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার চতুর্মূখী যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এই জেলাগুলোর সঙ্গে হাজীগঞ্জের দূরত্ব অনেকটা কম।

এই মেয়র প্রার্থী আরও লিখেন, ঢাকা এবং চট্টগ্রাম থেকে হাজীগঞ্জের যাতায়াত ব্যবস্থাও সহজ এবং কম সময়ের দূরত্ব। সড়ক পথ, রেলপথ ও নদীপথ তিনটি মাধ্যমেই হাজীগঞ্জের সঙ্গে উল্লেখিত অঞ্চলের শক্ত যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

বিজ্ঞাপন

যোগাযোগ ও যাতায়াত বিষয়টি মাথায় রেখে এবং শুধু চাঁদপুর জেলা নয়, হাজীগঞ্জের সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম এবং কুমিল্লা, ফেনি, নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের চতুর্মূখি আঞ্চলিক সড়ক ও মহাসড়কসহ রেল এবং নদীপথ বিবেচনায় রেখে হাজীগঞ্জেই ‘সম্ভাব্য ইপিজেড স্থাপন’ করা যেতে পারে।

তিনি বলেন, উল্লেখিত যোগাযোগ ব্যবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে চাঁদপুরের সম্ভাব্য ইপিজেডটি যেনো হাজীগঞ্জে স্থাপন করা হয় এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর, শিল্প মন্ত্রণালয়, বিভগীয় কমিশনার ও চাঁদপুর জেলা প্রশাসনসহ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের মাননীয় এমপি মহোদয়ের প্রতি জোর দাবি জানাচ্ছি।

জাকির মজুমদার বলেন, আঞ্চলিক কানেক্টিভিটি ও চতুর্মুখি যোগাযোগ ব্যবস্থার বাস্তবতায় সম্ভাব্য ইপিজেড হাজীগঞ্জে স্থাপন হওয়াটাই মুলত বাস্তবসম্মত বলে আমরা মনে করি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ