হাজীগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৯, ২০২৬ | ১০:০৫
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করা হয়েছে।

শনিবার (৯ মে) হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ৮ মে হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) নূর মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার সেন্দ্রা এলাকার গাজী বাড়ীর একটি পরিত্যক্ত ঘর থেকে মোঃ রাকিব গাজী @ অটল (৩৩) কে গ্রেফতার করেন। এ সময় তার হেফাজত থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রাকিব গাজী সেন্দ্রা এলাকার বাচ্চু মিয়ার ছেলে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

অপরদিকে ৯ মে হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) সৌরভ হাদী সঙ্গীয় ফোর্সসহ ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া এলাকায় অভিযান চালিয়ে রাস্তার উপর থেকে মোঃ জাকির হোসেন (৪৫) ও শাহাদাত হোসেন (৩৪) কে গ্রেফতার করেন।

তল্লাশীকালে জাকির হোসেনের কাছ থেকে ১০ পিস এবং শাহাদাত হোসেনের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।

এদিকে ৮ মে হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) মোরাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে মামুন মজুমদার (২৮) কে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত মামুন মজুমদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও হাজীগঞ্জ থানার এএসআই (নিঃ) দেলোয়ার হোসেন-০২ সঙ্গীয় ফোর্সসহ রাজারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে সিআর পারিবারিক ৯৩/২০২৪ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সেলিম ভুইয়াকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত সকল আসামিকে শনিবার যথাযথ পুলিশ এস্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু