সাপের কামড় খেয়েও জীবিত রাসেল ভাইপার উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন সোহেল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৯, ২০২৬ | ৮:২১
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তরে উদ্ধার হওয়া বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপটি অবশেষে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সাপ উদ্ধারের ১১ দিন পর শনিবার (৯ মে) দুপুরে বন বিভাগের প্রতিনিধি হাবিব ফরাজি সাপটি বুঝে নেন।

এর আগে গত ২৮ এপ্রিল উপজেলার এখলাসপুর ইউনিয়নের এখলাসপুর আবাসন এলাকার মেঘনা নদীর পাড় থেকে সাপটি উদ্ধার করেন অটোরিকশা চালক মো. সোহেল (৩১)। সাপটিকে জাল থেকে ছাড়ানোর সময় তিনি সাপের কামড়ে আহত হন। পরে সাপটিকে প্লাস্টিকের পাত্রে বন্দি করে বাড়িতে রেখে চাঁদপুর সদর হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে তিনি সাপটিকে নিজের হেফাজতেই রাখেন।

১১ দিন ধরে বিষধর সাপটি বাড়িতে রাখার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে শনিবার দুপুরে বন বিভাগের কর্মী হাবিব ফরাজি এসে সাপটি বুঝে নেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, মেঘনা নদী তীরবর্তী চরাঞ্চলে দিন দিন রাসেল ভাইপারের উপদ্রব বাড়ছে। বিশেষ করে বর্ষা মৌসুম সামনে থাকায় কৃষক ও জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা চরাঞ্চলে সচেতনতামূলক প্রচারণা ও পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অটোরিকশা চালক মো. সোহেল বলেন, আমি সাপটিকে মেরে ফেলিনি। কারণ অনেকে বলেছে বন বিভাগে দিতে। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে এনে নিরাপদে পাত্রে রেখেছিলাম। সাংবাদিকদের সহায়তায় আজ বন বিভাগের লোক এসে নিয়ে গেছে।

বন বিভাগের প্রতিনিধি হাবিব ফরাজি বলেন, খবর পেয়ে আমরা এখানে এসেছি। এটি একটি রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপ। খুবই বিষধর প্রজাতির সাপ। নিরাপত্তার সঙ্গে সাপটি আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। সাপটিকে আমরা জেলা বন বিভাগ অফিসে পাঠাবো সেখান থেকে ঢাকায় বন্যপ্রাণী শাখায় পাঠানো হবে।

বিজ্ঞাপন

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় সাপ উদ্ধারের খবর পাওয়ার পর থেকেই বন বিভাগের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল। আজ বন বিভাগের প্রতিনিধি এসে সাপটি বুঝে নিয়েছেন। এছাড়া সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য উপজেলা পরিষদ থেকে পর্যাপ্ত ভ্যাকসিন কেনার বরাদ্দ দেওয়া হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু