মতলবে খাল পুনঃখননের উদ্ধোধন করলেন ড.জালাল উদ্দিন এমপি

মাহফুজ মল্লিক
আপডেটঃ এপ্রিল ২৪, ২০২৬ | ৯:৫০
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বড় ব্রিজ হতে পাতন ব্রিজ হয়ে মুসলিম মেম্বারের বাড়ি থেকে লক্ষ্মীপুর ব্রিজ পর্যন্ত খালের পুনঃখনন কাজের উদ্ধোধন করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে দশটায় খালের পুনঃখনন কাজের উদ্ধোধন করেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড.মো.জালাল উদ্দিন। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ড.মো.জালাল উদ্দিন বলেন,

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনস্বার্থে এবং দেশের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন

এই খালটি পুনঃখননের ফলে অত্র অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধার মাধ্যমে কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি আরো বলেন,

বাংলাদেশে খাদ্যনিরাপত্তা বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এই কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী নদী, খাল ও জলাশয় খনন করা হচ্ছে, যা মাটির আর্দ্রতা সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখবে।

উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান বলেন,নায়েরগাঁও বড় ব্রিজ হতে পাতন ব্রিজ হয়ে মুসলিম মেম্বারের বাড়ি থেকে লক্ষ্মীপুর ব্রিজ পর্যন্ত চেইনেজ ৫০০০.০০ মি. হতে ৯০৬৬.৬৩ পর্যন্ত ( প্রায় ৩.২৭ কিমি.) খালের পুন: খনন করা হবে।যার চুক্তি মূল্য ৮৮ লক্ষ ৮১ হাজার ১৩২ টাকা।

বিজ্ঞাপন

তিনি বলেন,কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে খনন কাজ সম্পন্ন করার লক্ষ্যে উপসহকারী প্রকৌশলী এবং কার্য সহকারী দের মাধ্যমে নিবিড় তদারকি করা হবে। উল্লেখ্য যে, ঠিকাদারী প্রতিষ্ঠানকে সঠিক সময়ে খান পুনঃ খনন এর কাজ সমাপ্ত করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন প্রধান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান এবং ঠিকাদার রিপন সরকার প্রমুখ।

খালের পুন:খনন কাজের উদ্ধোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব ড.মো. জালাল উদ্দিন এমপি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান