
মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলার মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৯ এপ্রিল) বিদ্যালয় মাঠে পবিত্র কুরআন তালওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মানিক রঞ্জুন সরকারের সভাপতিত্বে, সহকারী শিক্ষক মোঃ তারেক হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম রনি, হাবিবুর রহমান ঢালী, ইউপি সদস্য আক্তার জাহান দ্বীনা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শরিফ উল্যাহ।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহিউদ্দিন, মওদুদ আহমেদ, রবিউল ইসলাম, আয়েশা ছিদ্দিকা, মোঃ মামুন হোসেন, তিথি মনি সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।










