হাজীগঞ্জে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কমসূচীর উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২০, ২০২৬ | ৪:৪৬
Link Copied Successfully!

হাজীগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাজীগঞ্জ পৌরসভার প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পর্যায়ে ও আলীগঞ্জ পিটিআই পরীক্ষন বিদ্যালয়ে পৌরসভা পর্যায়ে এ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।

জানা গেছে, হাম-রুবেলা প্রতিরোধে ২০ এপ্রিল থেকে ছয় মাস বয়স থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে এক ডোজ করে টিকা দেয়া হবে। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা প্রদান করা হবে এবং একটি ডোজের সময়সীমার ২৮ দিনের আগে কোন টিকা দিতে পারবে না।

আগামি ১১ দিন উপজেলার ৪৮ হাজার ২৬২ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ৮ দিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ৩দিন। উপজেলার ১২টি ইউনিয়নে ৩৬ হাজার ২৫৫ ও পৌর এলাকার ১২ হাজার ৭ শিশুকে টিকাদান কেন্দ্র ও ভ্রাম্যমান টিকা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, মেডিকলে অফিসার (এমওডিসি) ডা. মঞ্জুরুল হাসান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহাম্মদ শেখ, হিসাবরক্ষণ কর্মকর্তা সফিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, স্যানেটারি পরিদর্শক নাহিদুল ইসলাম ও সুপারভাইজার জিহাদ হোসেন’সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দেশে হাম ও হাম সন্দেহে মৃত্যুর পরিমাণ হঠাৎ বেড়ে যাওয়ায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন চালু করে সরকার। হামের টিকার জরুরি এই ক্যাম্পেইন শুরু হয়েছিল গত ৫ এপ্রিল। এর আগে ঝূঁকিপূর্ণ ১৮ জেলার ৩০ উপজেলা, ১৪ পৌরসভা ও চার সিটি কর্পোরেশনে টিকা দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি