মতলবে ৩ জাটকা বিক্রেতা ও সিলিন্ডার গ্যাস মজুদ রাখায় জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৯, ২০২৬ | ৭:৩৮
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ও পাঙ্গাস বিক্রি করা তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যাহ।

উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, দুপুর সাড়ে ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার আমিরাবাদ মৎস্য আড়ৎ এ পুলিশ ও উপজেলা মৎস্য অফিসের সহযোগে জাটকা বিক্রয় বন্ধের নিমিত্তে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি ) রহমত উল্ল্যাহ। অভিযান পরিচালনা কালে ৫৩ কেজি জাটকা ও পাংগাসের পোনা সহ তিন জন বিক্রেতা কে আটক করা হয়। ৩ জনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

অপরদিকে বিকাল সাড়ে ৩ টা থেকে ৫ টা পর্যন্ত উপজেলার ছেংগারচর বাজারে গোপন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কালাম এন্টারপ্রাইজ নামক দোকানের গুদামে ১৫০ টি এলপিজি সিলিন্ডার মজুদকৃত অবস্থায় পাওয়া যায়। সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রয় করায় উক্ত গুদামের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মজুদকৃত এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে প্রমাণকসহ নিয়মিত প্রতিবেদন দেওয়ার জন্য উক্ত গুদামের মালিককে নির্দেশ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত