শাহরাস্তির হান্নান ফিলিং স্টেশনে ডিজেল ও অকটেন মজুদ, সরবরাহ ও বিপণনে এসিল্যান্ডের সন্তোষ প্রকাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৫, ২০২৬ | ১০:০৯
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় অবস্থিত হান্নান ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। পরিদর্শনকালে তিনি জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

তিনি জানান, বর্তমান চাহিদা অনুযায়ী ডিজেলের মজুদ স্বাভাবিক রয়েছে। তবে অকটেনের ক্ষেত্রে সরবরাহের তুলনায় চাহিদা বেশি হওয়ায় দ্রুত বিক্রি শেষ হয়ে যাচ্ছে। ১ এপ্রিল থেকে গত চার দিনে মোট ১০,৫০০ লিটার অকটেন সরবরাহ পাওয়া গেলেও প্রতিদিন ৫-৬ ঘণ্টার মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে।

ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, মোটরসাইকেল প্রতি সর্বোচ্চ ৫০০ টাকা এবং প্রাইভেটকার প্রতি ১০০০ টাকার অকটেন সরবরাহ করা হচ্ছে। স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন ১,৬০০ থেকে ২,০০০ লিটার অকটেন বিক্রি হতো, সেখানে বর্তমানে চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

পরিদর্শনের সময় প্রায় ২৫০-৩০০টি মোটরসাইকেল অপেক্ষমাণ অবস্থায় দেখা যায়। সকাল ১১টা থেকে বিক্রয় কার্যক্রম শুরু হওয়ার পর বেলা ২টা ১৫ মিনিট পর্যন্ত প্রায় ৩,১০০ লিটার অকটেন বিক্রি হয়েছে এবং আরও প্রায় ১,৪০০ লিটার বিক্রয় চলমান ছিল।

এ সময় উপস্থিত ছিলেন হান্নান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. আবদুল হান্নান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহরাস্তি থানা ও ট্রাফিক বিভাগের একটি টিম সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছে। পাশাপাশি লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আটক করা হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত