হাজীগঞ্জে সম্ভাব্য মেয়র প্রার্থী আকতার হোসেন দুলালের ঈদ শুভেচ্ছা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৮, ২০২৬ | ৮:২৬
Link Copied Successfully!

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী ও সমর্থক’সহ সর্বস্তরের জনসাধারণের ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন, হাজীগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্র ও যুবনেতা আকতার হোসেন দুলাল।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের পক্ষ থেকে বুধবার দুপুরে তিনি সংবাদকর্মীদের মাধ্যমে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল’সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থক এবং উপজেলা ও পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে তিনি আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং নির্বাচনে অংশগ্রহণের কথা উল্লেখ করেন। এসময় তিনি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে কাঙ্খিত উন্নয়নের পাশাপশি পৌরবাসীর সাথে ও পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা আহবায়ক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হন আকতার হোসেন দুলাল। তিনি ওই সংগঠনে বিনাপ্রতিদ্ব›দ্ধীতায় টানা তিনবার সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপজেলা বিএনিপর যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি উপজেলা বিএনিপর সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক, উপজেলা যুবদলের সভাপতি ও আহবায়ক, যুগ্ম আহবায়ক (সাধারণ সম্পাদক পদ মর্যাদা), উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম আহবায়ক (সাধারণ সম্পাদক পদ মর্যাদা), যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত