মতলবে গ্যাস সিলেন্ডার লিকেজে অগ্নিকান্ড, পুড়েছে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১১, ২০২৬ | ৭:৫৮
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গ্যাস সিলেন্ডার লিকেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার নওগাঁ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে হঠাৎ মোস্তফা প্রধানের চায়ের দোকানে আগুন ও ধোঁয়া দেখতে পায়। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে বাড়তে থাকে। আশেপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা এসে প্রায় এক ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

এরই মধ্যে সেলিম মিয়াজির মা এন্টারপ্রাইজ, দুলাল গাজী দোকান, মোস্তফা প্রধানের চায়ের দোকান ও মো. মিজানের চায়ের দোকান,আলেক হোসেন মিজানের ভেন্ডর অফিস পুড়ে ছাই হয়ে যায়।

দোকান মালিক দুলাল গাজী বলেন, মোস্তফা প্রধানের চায়ের দোকানের গ্যাস সিলেন্ডার লিকেজ হয়ে আগুন ধরছে। এই আগুনে আমার দেকানও পুড়ে শেষ হয়ে গেছে। বউ বাচ্চা নিয়ে থাকার মতো এখন চলার ব্যবস্থা নাই। আগুনে এ বাজারের ৫ টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। সরকারের কাছে সহযোগিতার জন্য আবেদন করছি।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট দিয়ে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। গ্যাস সিলেন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন পাঁচটি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে গেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে