মতলবে ৬ মামলার আসামি আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার

শামীম আহমেদ জয়
আপডেটঃ মার্চ ৫, ২০২৬ | ৬:৫২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৬ মাদক মামলার আসামী মো. আওলাদ খাঁন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচঘরিয়া খাঁন বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক।

সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এর দিকনির্দেশনায় ও মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিকের তত্বাবধানে এসআই সুজিত চন্দ্র দে, ইকরামুল, সাইফুল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি আওলাদ খাঁনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তার ঘর থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তার মো. আওলাদ খাঁন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের মমিন খাঁনের ছেলে। তার বিরুদ্ধে পূর্বে ৬ টি মাদক মামলা ও ৪ টি গ্রেপ্তারী পরোয়ানা রুজু রয়েছে বলে জানায় পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আওলাদ খাঁন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। তার কারনে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। মাদকের অপরাধে অভিযুক্ত আওলাদ মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়ে জেলও খেটেছে। জামিনে এসে আবারও এই ব্যবসা শুরু করে দেয়। ইতিপূর্বে তার বিরুদ্ধে ৬ টি মাদকের মামলা রয়েছে। তন্মধ্যে ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আওলাদ খাঁন।

মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে চাঁদপুর আদালতের মাধ্যমে আওলাদ খাঁনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বিজ্ঞাপন

সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, গ্রেপ্তার আওলাদ খাঁনের বিরুদ্ধে মাদকের ৬টি মামলা তন্মোধ্যে ৪ টি পরোয়ানা রুজু রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক নির্মুলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২