
হাজীগঞ্জে ধর্ষণ মামলায় হাবিবুর রহমান গ্রেফতার
Link Copied Successfully!


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের হাবিবুর রহমানকে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) দুপুর ২ টা ৪৫ মিনিটে হাজীগঞ্জ বাজারের বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী জেলার হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলী আশ্রাফের ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল জব্বার।
তিনি জানান, গেলো ২৬ ফেব্রুয়ারি চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করেন ফরিদগঞ্জ উপজেলার ফারজানা আক্তার নামের এক নারী। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।








