এক দশকে পা রাখল “প্রিয় চাঁদপুর” অনলাইন নিউজ পোর্টাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২১, ২০২৬ | ১০:৩২
Link Copied Successfully!

ডিজিটাল তথ্য প্রবাহের এ যুগে চাঁদপুরের শীর্ষ ও সর্বাধিক পঠিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “প্রিয় চাঁদপুর” সাফল্যের সাথে নয় বছর পার করে দশ বছরে পা রাখলো।সংবাদের নেশায় মগ্ন একঝাঁক তরুণ সংবাদকর্মীদের নিয়ে “প্রিয় চাঁদপুর'” নামে এই অনলাইন পোর্টাল ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

মানুষের সংবাদ পাঠের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ধারাবাহিকতায় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে যাত্রা শুরু করা জনপ্রিয় অনলাইন এ নিউজ পোর্টালটি এক দশকে পদার্পণ করলো। আনুষ্ঠানিকতার মাধ্যমে ‘নির্ভিক অনুসন্ধানী নিরপেক্ষ সাংবাদিকতা’ শ্লোগান নিয়ে এর যাত্রা শুরু হয়। আজও প্রিয় চাঁদপুর সবার আগে সত্য সংবাদের প্রকাশ স্লোগানে একঝাঁক তরুণ সাংবাদিক নিয়ে কাজ করে যাচ্ছে নিরলসভাবে।

আনুষ্ঠানিক যাত্রার কয়েক মাসের মধ্যেই চমক দেখাতে শুরু করে প্রিয় চাঁদপুর। অনিয়ম-ভোগান্তিসহ নানা খবরের পেছনের খবর তুলে ধরে চাঁদপুর জেলার জনপ্রিয়তার চূড়ায় পৌঁছায় গণমাধ্যমটি। ১৫ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার জন্মদিন উপলক্ষে এই গণমাধ্যমের শুভ সূচনা ঘটে। কিন্তু এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। সেই প্রতিষ্ঠার পর থেকে গতানুগতিক পথে না হেঁটে সকল অশুভ ও অকল্যাণ থেকে দূরে গিয়ে “প্রিয় চাঁদপুর” পরিবারের সুন্দর ও কল্যাণের পথে চলার যে প্রচেষ্টা সেটি অন্যান্য পোর্টালের জন্য মডেল। অনেক চড়াই-উতরাই ও প্রতিবন্ধীকতার মধ্য দিয়ে হাঁটি হাঁটি পা করে অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম প্রিয় চাঁদপুর আজকের এ পর্যায়ে এসে পৌঁছেছে।

বিজ্ঞাপন

শুরু থেকেই প্রিয় চাঁদপুর অনলাইন এ সংবাদ মাধ্যমটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে সাইফুল ইসলাম সিফাত এর সম্পাদনা এবং দক্ষ তত্ত্বাবধানে বাণিজ্যের বিপরীতে সেবার মানসিকতায় ও সুচিন্তিত পোর্টালের শৃঙ্খলাপূর্ণ সংবাদ পরিবেশনায় “প্রিয় চাঁদপুর” অতি অল্প সময়ে গণমাধ্যমের উচ্চ কাতারে আসতে সক্ষম হয়েছে। তাঁর বলিষ্ঠ-বস্তুনিষ্ঠ সম্পাদনায় ইতোমধ্যেই পাঠক সমাজের আস্থা অর্জনে প্রিয় চাঁদপুর তার অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ঘটনা ঘটার পর পরই এর কর্মরত কলম সৈনিকরা সংবাদ পরিবেশনে অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দিয়ে থাকে। যাদের রোদ-বৃষ্টি কোনো কিছুই দমিয়ে রাখতে পারে না।

সুচিন্তা ও দক্ষ পরিচালনায় প্রিয় চাঁদপুর তাঁদের প্রতিষ্ঠাতার পদমর্যাদা দেয়। পোর্টালটি সংবাদ উপস্থাপনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও রয়েছে ব্যাপক জনপ্রিয় ও আলোচিত। যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত www.priyochandpur.net এবং www.priyochandpur.com ওয়েব পোর্টালের পাশাপাশি “প্রিয় চাঁদপুর – Priyo Chandpurbd” নামে ফেসবুক পেজেও দিনের সকল খবরাখবর প্রচার করে যাচ্ছে জেলার জনপ্রিয় এ সংবাদ মাধ্যমটি।

সেই লক্ষ্যে আজকের এই বিশেষ দিনে চাঁদপুর জেলাবাসী সহ দেশবাসীকে ‘প্রিয় চাঁদপুর’ নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে জানাই অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি