দল নয় নিজেকে স্বতন্ত্র মেয়র প্রার্থী ঘোষণা করলেন সৈয়দ মাহমুদ শাহ্

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২১, ২০২৬ | ৯:০৫
Link Copied Successfully!

নিজেকে হাজীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করলেন ইসলামি ফ্রন্ট বাংলাদেশের হাজীগঞ্জ পৌরসভা শাখার সভাপতি সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী। তবে দল থেকে নয় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে থাকবেন তিনি।

শুক্রবার জুমার নামাজ শেষে ধেররা ইমামে রাব্বানী দরবার শরিফে তিনি এ ঘোষণা করেন।

মাহমুদ শাহ্ জানান, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দুঃখে-সুখে পাশে ছিলেন তিনি। তবে রাষ্ট্রীয় ভাবে হাজীগঞ্জ পৌরসভার সাধারণ মানুষের জন্য কিছু করার চিন্তা করে এ বছর স্থানীয় সরকার নির্বাচনে তিনি হাজীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে লড়বেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নিজ দল ইসলামি ফ্রন্ট বাংলাদেশ থেকে নয়। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন তিনি। এছাড়াও ৪র্থ রমজানে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি। ফিরে এসে নির্বাচনী কার্যক্রমে জোরেশোরে কাজ করবেন।

পবিত্র ওমরাহ পালন করে নিরাপদে ফিরতে হাজীগঞ্জ পৌরসভাবাসীর কাছে দোয়া চেয়েছেন সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি