সাংবাদিক হাবীবের শশুরের দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২০, ২০২৬ | ৫:০০
Link Copied Successfully!

হাজীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও উন্নয়ন কমিটির আহবায়ক সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র শশুর বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন আনুর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৯টায় হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের দক্ষিণ পাড়া আল-আমিন জামে মসজিদে জানাযা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন মো. আনোয়ার হোসেন আনু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি’সহ অসংখ্য গুনগ্রাহী রেখেছেন। তিনি টোরাগড় দক্ষিণ পাড়া সর্দার (সাবেক কাউন্সিলর কাশেম কমিশনার বাড়ি) বাড়ির বাসিন্দা।

জানা গেছে, গত ছয়মাস ধরে ফুসফুসে ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন আনোয়ার হোসেন আনু। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকাবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। শুক্রবার সকালে অনুষ্ঠিত জানাযা ও দোয়া পরিচালনা করেন, ওই এলাকার প্রবীণ আলেমে দ্বীন হাফেজ মো. ইব্রাহিম।

বিজ্ঞাপন

জানাযা’য় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ও এলাকাবাসী, পরিবারের সদস্য ও স্বজন’সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। এদিকে আনোয়ার হোসেন আনুর মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁর মাগফেরাত কামনা করে সকলের দোয়া কামনা করেন সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি