
ধর্মীয় প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করলে, তারা আইনের আওতায় আসবে: ধর্মমন্ত্রী
Link Copied Successfully!


ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ উচ্ছৃঙ্খলতা সৃষ্টির চেষ্টা করলে, সাথে সাথে তাদের আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লার মুরাদনগরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আজ সকালে প্রথমবারে মত নিজ নির্বাচনী এলাকায় যান তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব সরকারের। সেটি পালনে শতভাগ চেষ্টা করবেন তিনি।


তিনি আরও বলেন, রমজানে দ্রব্যমূল্য যেন মানুষের নাগালের মধ্যে থাকে সেই বিষয়েও সরকার বদ্ধপরিকর।








