
জেদ্দায় করোনা আক্রান্ত হয়ে চাঁদপুরের চিকিৎসকের মৃত্যু
Link Copied Successfully!


বাংলাদেশের চাঁদপুরের বাসিন্দা জেদ্দা বিমান বন্দরের ল্যান্ড স্ক্যেপিং ও নার্সারী বিভাগের জেনারেল ফোরম্যান জনাব মোঃ শাহজাহান দীর্ঘ ০১ মাস মরনঘাতী করোনা ভাইয়াসের সাথে যুদ্ধ করে মারা গেছেন।
তিনি চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেদ্দা কিং আব্দুল্লা মেডিকেল কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মৃত্যুকালে তিনি ০৩ সন্তান ও সন্তান সম্ভবা স্ত্রী রেখে যান। সন্তানেরা সবাই পড়াশোনা করছে ।
জানা গেছে, মাত্র কয়েক মাস পূর্বেই তিনি তার পরিবারকে প্রথমবারের মত ঢাকায় সেটেল্ড করে জেদ্দায় চাকরিতে ফিরে আসেন।

























