দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে ইফতার সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৬ | ৯:২৬
Link Copied Successfully!

“মানবতার হাত বাড়াই, অসহায় মানুষের পাশে দাড়াই” এ স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, গরীব ও কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও অসুস্থ এক ব্যাক্তি কে আর্থিক অনুদান প্রদান করেছে চাঁদপুর শাহরাস্তি উপজেলা দাদিয়াপাড়া গ্রামের দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা।

শাহরাস্তি থানা আওতাধীন কয়েকটি গ্রামে কর্মহীন ও অসহায় ২০০শত পরিবারের মাঝে “দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা” পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। মুঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে পেয়াজ, আলু, চিনি, সয়াবিন তেল, ছনা, মুড়ি, খেজুর, ইত্যাদি।

পবিত্র মাহে রমজানের মানবিক দৃষ্টিকোণ থেকে সংঠনটির পক্ষ থেকে ২০০শত পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় সমাজের বিত্তবান ব্যক্তিদের এ কাজে এগিয়ে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সভাপতি মঞ্জুর হোসেন সজিব সাহেব বলেন, সামাজিক সংগঠন নিয়ে হিংসা বা ঈর্ষা করা একটি সাধারণ সামাজিক সমস্যা, যা মূলত অন্যের সাফল্য, ভিন্ন মতাদর্শ, রাজনৈতিক বিভাজন বা স্বার্থের দ্বন্দ্ব থেকে জন্ম নেয়, এবং এর ফলে সমাজে অস্থিরতা বাড়ে; এটি মোকাবিলায় সামাজিক বৈষম্য দূর করা, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক সম্মান ও সহনশীলতা তৈরি করা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন, যা হিংসার মূল কারণগুলো দূর করতে সাহায্য করতে পারে। আমরা অনেক ক্ষেত্রে ভালো কাজ,ভালো আচরণ, ভালো উদ্দেশ্য এবং ভালো উদ্যোগকে সাধুবাদ দিতে পারিনা বা ভালো কাজের জন্য সহযোগিতার হাত প্রসারিত না করে বিপরীতে যারা ভালো কাজ করেন তাদেরকে প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন করতে ছাড়ি না। এধরণের চিন্তা ও চেতনা সামাজিক কাজে বাধার সৃষ্টি করে।

এ সময় উপস্থিত ছিলেন, দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সভাপতি মঞ্জুর হোসেন সজিব, সহ সভাপতি, আবু ইউসুফ সুমন, উপদেষ্টা আনোয়ার হোসাইন, ইমরান হোসেন, শাহরাস্তি মডেল থানার সিনিয়র অফিসার মো: মনিরুজ্জামান, মাওলানা আব্দুল মুমিম,মাও: আব্দুররব, হাফেজ আবু বকর, হাফেজ তানভীর হোসেন, সাবেক মেম্বার বিল্লাল হোসেন, আছলাম পাটোয়ারী, শফীকুর রহমান, সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বাচ্চু পাটোয়ারী, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি