ধানের শীষের পক্ষে মুফতি সিরাজুল ইসলামের গণপ্রচারণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৮, ২০২৬ | ৭:৪১
Link Copied Successfully!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বিএনপি জোট মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে চাঁদপুরের বিভিন্ন এলাকায় গণপ্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী চাঁদপুর সদর উপজেলার সফরমালি, বাংলা বাজার, কাজির বাজার, বউবাজার, কল্যাণদি আব্দুল খালেক পীরে কামেল (রহ.)-এর মাদ্রাসা প্রাঙ্গণ, মিলিটারি বাজার ও বাবুরহাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

গণপ্রচারণা ও পথসভাগুলোতে নেতৃত্ব দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলার সিনিয়র সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম কাসেমী।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক বাদশা, যুব জমিয়তের আহ্বায়ক হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা নাজমুল হাসান, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা সাব্বির আহমদ, মাওলানা মুবারক হুসাইন, মাওলানা মাসুদুর রহমানসহ জমিয়ত ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পথসভাগুলোতে বক্তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও সংগ্রামী ইতিহাস। এই সংগঠনের নেতৃত্বে ছিলেন সারসিনার পীরে কামেল নেছার আহমেদ (রহ.), বাহাদুরপুরের পীর দুদুমিয়া সাহেব, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.), শাইখে কুরিয়া ইমামবাড়ি সিলেট এবং মাসিক ‘মদিনা’-র সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান (রহ.)-এর মতো দেশবরেণ্য আলেম-ওলামা।

বক্তারা আরও বলেন, সেই ঐতিহ্যবাহী জমিয়তে উলামায়ে ইসলাম আজ ধানের শীষের পক্ষে মাঠে নেমেছে এবং গণতন্ত্র ও দেশরক্ষার স্বার্থে নির্বাচনী জোটবদ্ধ হয়েছে। বক্তারা মৌদুদিবাদী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক করে বলেন, দেশের শীর্ষ আলেম-ওলামা ও পীর-মাশায়েখরা ইতোমধ্যে দাঁড়িপাল্লার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিয়েছেন। সারসিনার পীর, বাহাদুরপুরের পীর, উজানির পীর, চরমোনাইয়ের পীর, জৈনপুরীর পীর এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী (হা.)সহ দেশের প্রখ্যাত ধর্মীয় নেতৃবৃন্দ এই বিষয়ে জাতির সামনে স্পষ্ট বার্তা দিয়েছেন।

বিজ্ঞাপন

বক্তারা আরো বলেন, কোনোভাবেই যেন মৌদুদিবাদী জামায়াতে ইসলামী নির্বাচনে জয়ী হতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সভা থেকে সকল ভোটারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আগামী ১২ তারিখ ফজরের পর সারিবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করতে হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি