মতলব উত্তরে বিদেশী পিস্তল ও গুলি সহ গ্রেফতার ১

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০২৬ | ১০:৫৪
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি সহ সুজন প্রকাশ বেজি সুজন (২৭) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে মতলব উত্তর উপজেলার ১১নং পশ্চিম ফতেহপুর ইউপিস্থ কাজীকান্দি থেকে তাকে আটক করা হয়। ওই সময় তার কাছে থাকা ১টি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

আটককৃত আসামী ছেঙ্গারচর পৌরসভার আদুরভিটি প্রধান বাড়ীর আমর আলীর ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার ১১নং পশ্চিম ফতেহপুর ইউপিস্থ কাজীকান্দি থেকে আসামিকে আটক করে। ওই সময় তার কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ।

তার দেওয়া তথ্যমতে লিমন (৩০) নামের আরেকজন এ ঘটনায় জড়িত রয়েছে। বর্তমানে সে পলাতক। তাকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি