মর্ডান শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কোমলমতি শিশুদের আনন্দে মুখরিত বিদ্যালয় চত্বর

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০২৬ | ৮:১৪
Link Copied Successfully!

প্রতিদিনের মত পরিপাটি হয়ে স্কুল আসা, আসার সময় চোখে মুখে ঘুম ঘুম ভাব আর একটু হেলামী, বারবার পাশে থাকা আম্মুর মুখের দিকে তাঁকিয়ে বলা, আজকে যাবো না স্কুলে আম্মু- কিন্তু তার কোনটিই যেন আজকে দেখা যায় নি এমনটি। আজকে চোখে মুখে এক অন্যরকম আনন্দ ও উৎসাহ ছিলো কখন স্কুলে যাবো এবং উৎসবে অংশগ্রহণ করবো। কারন আজকে অধ্যায়নরত বিদ্যালয়ে ছিলো খেলার উৎসব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। কোমলমতি শিশুদের আনন্দে মুখরিত হয়েছে বিদ্যালয়ের চত্বর।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিষ্ণুদি রোডস্থ ব্যাং কলোনীর মর্ডান শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন চিত্রগুলোই লক্ষ্য করা যায়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ে অধ্যায়নরত প্রায় ৩ শতাধিক শিশু শিক্ষারাথীদের কিচিরমিচির শব্দে ও খেলায় অংশগ্রহণকে কেন্দ্র করে এক অনন্য উৎসবে পরিনত হয় প্রতিষ্ঠানের নিজস্ব মাঠটিতে। আজকে কোন অলসতাই যেন তাদেরকে গ্রাস করতে পারেনি। সকলের মুখেই ছিলো এক অন্যরকম আনন্দের ঝিলিক। আর সেই আনন্দেও নিজেকে আরো আনন্দিত করো তুলেছিলো অভিভাবকদের মন। আর শিশুদের সাথে আগত সেইসব অভিভাবকদেরর জন্যেও ছিলো খেলাধূলার আয়োজন করা হয়। আর সেই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে অনেক অভিভাবকরাই নিজেরা তাদের ছোট্টবেলায় খেলায় হারিয়ে যাওয়ার চিত্র লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

মর্ডান শিশু একাডেমি সূত্রে জানা যায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৭টি ইভেন্টের খেলায় ৩৫৮ টি পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের শিশুদের অংশগ্রহণে বিনোদনের জন্যে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। সেসব অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরও পুরস্কৃত করা হয়।

দুটি পর্বের প্রথম পর্বে সকালের শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শপথের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অভিভাবক ও শিক্ষানুরাগী অ্যাড. মানিকুর রহমান মানিক।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে অভিভাবক মো. মহিবুল আহসান, এম এ মতিন, অ্যাড. সাখাওয়াত হোসেন প্রমূখ।

বিজ্ঞাপন

২য় পর্বের অনুষ্ঠানে একইস্থানে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এজিএম মো. ইসমাইল হোসেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক শামসুল আলম পাটওয়ারী, ডা. এনামুল হক মজুমদার, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, মতলব দক্ষিণের সভাপতি ফারুক আহমেদ বাদল, সদরে সভাপতি লায়ন গোলাম হোসেন টিটুসহ অন্যান্যরা।

মর্ডান শিশু একাডেমির অধ্যক্ষ ওমর ফারুক আহমেদের সভাপতিত্বে টেলি কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছাবার্তা দেন ক্লিন চাঁদপুরে প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওমর ফারুক বলেন, ভালো কিছু সুশিক্ষায় গড়ে তোলায় আমাদের লক্ষ্য। একটি জাতিকে ভালো কিছু উপহার দিতে হলে নিজের শিশুকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। খেলাধূলাও শিক্ষার একটি অংশ। খেলাধুলায় শিশুদের মানসিক বিকাশ ঘটাতে সহায়তা করে। অপ্রিয় হলেও সত্য আমাদের চাঁদপুর শহরে খেলাধুলার তেমন কোন সুযোগ নেই। আজকের একটি দিন হলেও অনন্ত তারা চর্চায় থাকতে পারলো।

তিনি আরো বলেন, অভিভাবকদের নিজের সন্তানদের দিকে মনোযোগী হওয়ার বিকল্প নেই। অভিভাকরা যদি সন্তানের সাথে সময় উপভোগ করে তাহলে সে সন্তান কখনো বিপদগ্রস্ত হয় না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি